• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

ঈদযাত্রার শুরুতেই সড়কে ঝড়ল ১২ প্রাণ

দেশ টিভি ডেস্ক
  ২৩ মে ২০২৬, ১৭:৪৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্‌যাপনের জন্য শনিবার (২৩ মে) ছিল ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন। এদিন ভোর ৬টায় ঢাকা থেকে বিশেষ ব্যবস্থায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় এই যাত্রা। এ ছাড়া, সড়ক পথ ও নৌপথে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। আর এতে সড়কে বেড়েছে মানুষ ও যানবাহনের চাপ। বেড়েছে দুর্ঘটনাও।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুষ্টিয়ায় চারজন, দিনাজপুরে তিনজন, যশোরে তিনজন, ফরিদপুরে একজন ও গাজিপুরে একজন মারা গেছেন। এ সময় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে বাস উল্টে খাদে পড়ে যায়। এ ঘটনায় এক নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা থানাধীন শিমুলিয়া এলাকার শিয়ালডাঙ্গি দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়া যাচ্ছিল। খোকসা শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় বাস উল্টে খাদে পড়ে যায়। এই ঘটনায় এক নারীসহ মোট চারজন মারা যান।

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— দিনাজপুর ঘোড়াঘাট আফসারাবাদ কলোনি এলাকার সমেশ উদ্দিনের ছেলে কাইয়ুম মিয়া (২০), মগলিশপুর এলাকার সলিমুদ্দিনের ছেলে সৈকত (১৫) ও নুরপুর এলাকার মোশাররফ হোসেনের ছেলে আলামিন (১৫)।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রানীগঞ্জ বাজারে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল উঠলে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়, এ সময় মোটরসাইকেলের তিনি আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

যশোর: যশোর-খুলনা মহাসড়কে কাভার্ডভ্যান, ভ্যান ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক শিশুসহ আরও দুজন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার চাউলিয়া তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— যশোর সদর উপজেলার ঘুনি পূর্বপাড়া এলাকার ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার বৃষ্টি সাহা (২৪) এবং চাউলিয়া গ্রামের বাসিন্দা আনোর আলী (৭০)।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কাজ করছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক পার হতে গিয়ে দূরপাল্লার বাসের চাকায় পিষ্ট হয়ে মো. খোকন ব্যাপারী (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গার হামিরদী ইউনিয়নের চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মো. খোকন ব্যাপারী ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা মো. আব্দুল করিম ব্যাপারীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ঘটনার পর চালক গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আমরা মহাসড়কের বিভিন্ন অংশে সিসিটিভি ক্যামেরা দেখে বাসটি সনাক্তের চেষ্টা করছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নাসির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর পৌরসভাধীন গোয়ালবাথান এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল আলম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

কে

  • দুর্ঘটনা
  • নিহত
এ সম্পর্কিত আরও খবর
চীনে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯০
চীনে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯০
কুষ্টিয়ায় বাস - ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
কুষ্টিয়ায় বাস - ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২
যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২
দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।